কাতারের জলসীমায় একটি সামরিক হেলিকপ্টার ‘রুটিন কাজ’ করার সময় প্রযুক্তিগত ত্রুটির কারণে বিধ্বস্ত হওয়ার পর ছয়জনের মরদেহ পাওয়া গেছে। এছাড়া এখনো একজন নিখোঁজ রয়েছেন। তাকে খুঁজে বের করতে উদ্ধার অভিযান অব্যাহত আছে বলে জানিয়েছে কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয়।
রোববার (২২ মার্চ) প্রযুক্তিগত ত্রুটির কারণে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয় বলে জানায় কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয়। হেলিকপ্টারে সাতজন ছিলেন উল্লেখ করে কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় হেলিকপ্টার বিধ্বস্তের পর ছয়জনের মরদেহ পাওয়া গেছে বলে নিশ্চিত করেছেন।