| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

হাদির খুনিদের ফেরাতে ইনকিলাব মঞ্চের ১৫ দিনের আলটিমেটাম

  • আপডেট টাইম: 23-03-2026 ইং
  • 44488 বার পঠিত
হাদির খুনিদের ফেরাতে ইনকিলাব মঞ্চের ১৫ দিনের আলটিমেটাম

শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডের আসামিদের দ্রুত দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার দাবি জানিয়ে ১৫ দিনের আলটিমেটাম দিয়েছে ইনকিলাব মঞ্চ।

রোববার (২২ মার্চ) রাতে সংগঠনের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ছয় দফা দাবিসহ এই আলটিমেটামের কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, আসামিরা ভারতের পশ্চিমবঙ্গে আটক হওয়ার পর ১৪ দিনের রিমান্ড শেষে আদালতে তোলা হয়েছে। এরপর আবারও ১৪ দিনের হেফাজতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। তবে এই পুরো প্রক্রিয়ায় বাংলাদেশ সরকারের নীরবতা ও নিষ্ক্রিয়তা “স্তম্ভিত” করেছে বলে দাবি করা হয়েছে।

সংগঠনটি তাদের ছয় দফা দাবিতে উল্লেখ করেছে:

পররাষ্ট্র মন্ত্রণালয়কে জরুরি ভিত্তিতে কাজ শুরু করতে হবে এবং ১৫ দিনের মধ্যে আসামিদের দেশে ফেরিয়ে আনা হবে।

হত্যার প্রকৃত মাস্টারমাইন্ডদের আড়াল করা যাবে না; উচ্চপর্যায়ের নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করতে হবে।

সীমান্ত পাড়ি দেওয়ার সঙ্গে জড়িত স্থানীয় বা সরকারি কোন প্রভাবশালী ব্যক্তির তথ্য উন্মোচন ও গ্রেপ্তার করতে হবে।

ভারতের 'UAPA' আইনের জটিলতার কারণে বিচার দীর্ঘায়িত না হয়, সেজন্য বিশেষ আইনি সেল গঠন করতে হবে।

বিচার হবে ওপেন ট্রায়াল সিস্টেমে, যা জাতীয় গণমাধ্যমে সরাসরি সম্প্রচারিত হবে।

১৫ কার্যদিবসের মধ্যে আসামিদের দেশে ফেরানোর দৃশ্যমান অগ্রগতি বা রোডম্যাপ না দেখালে, ঢাকাসহ সারাদেশে কঠোর কর্মসূচি নেওয়া হবে।


বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, রাজপথ থেকে জন্ম নেওয়া এই সংগঠন শহীদের রক্তের সঙ্গে কোনো আপস করতে জানে না।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪