| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

তেহরানের সঙ্গে ভালো আলোচনার দাবি

ইরানের বিদ্যুৎ কেন্দ্রে হামলা স্থগিতের ঘোষণা ট্রাম্পের

  • আপডেট টাইম: 23-03-2026 ইং
  • 44222 বার পঠিত
ইরানের বিদ্যুৎ কেন্দ্রে হামলা স্থগিতের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান উত্তেজনার মধ্যে হঠাৎ করেই কিছুটা নরম সুর দেখা গেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের বিদ্যুৎ অবকাঠামোতে সম্ভাব্য হামলার পরিকল্পনা আপাতত পাঁচ দিনের জন্য স্থগিত রাখা হয়েছে।

সোমবার (২৩ মার্চ) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেন, গত দুই দিনে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের খুব ভালো আলোচনা হয়েছে। তিনি বলেন, মধ্যপ্রাচ্যে দীর্ঘদিনের বিরোধ ও উত্তেজনা নিরসনের বিষয়ে আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।

এর আগে গত শনিবার ট্রাম্প ইরানকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে হরমুজ প্রণালি খুলে দেওয়ার দাবি জানান। অন্যথায় ইরানের বিদ্যুৎ ও জ্বালানি স্থাপনায় হামলার হুমকি দেন তিনি। এই হুমকির জবাবে ইরান পাল্টা সতর্কবার্তা দিয়ে জানায়, তারা মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন ঘাঁটিতে বিদ্যুৎ সরবরাহকারী স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করতে পারে।

তবে আল্টিমেটামের সময়সীমা শেষ হওয়ার আগেই ট্রাম্প তার অবস্থান কিছুটা শিথিল করেন। 

এদিকে, ট্রাম্প আলোচনার অগ্রগতির কথা বললেও ইরান এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে এ ধরনের কোনো আলোচনা নিশ্চিত করেনি। বরং সাম্প্রতিক দিনগুলোতে তেহরান বারবার বলে আসছে, তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনায় আগ্রহী নয়।

আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা জানিয়েছে, পরিস্থিতি এখনো অস্থির থাকলেও দুই দেশের মধ্যে কূটনৈতিক সমাধানের সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪