| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শাকিব নাকি নিশো, বিব্রত চঞ্চল চৌধুরী

  • আপডেট টাইম: 24-03-2026 ইং
  • 43579 বার পঠিত
শাকিব নাকি নিশো, বিব্রত চঞ্চল চৌধুরী

শাকিব খানের দাপুটে উপস্থিতিতে আলোচনায় রয়েছে ‘প্রিন্স: ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা’। প্রেক্ষাগৃহগুলোতে দর্শকে ভরপুর সিনেমাটি মুক্তির প্রথম দিন থেকেই। এদিকে ঈদের আমেজে একই সঙ্গে টানটান উত্তেজনা নিয়ে পর্দায় দাপিয়ে বেড়াচ্ছেন আফরান নিশো তার ‘দম’ সিনেমা নিয়ে।

দুই তারকার সিনেমা নিয়ে যখন ভক্ত মহলে দর্শক বিভাজন স্পষ্ট, ঠিক তখনই ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমার প্রিমিয়ারে শাকিব না নিশো তুলনা নিয়ে প্রশ্নে বিব্রত অভিনেতা চঞ্চল চৌধুরী। নিশো বড় না শাকিব খান প্রশ্নের জবাবে কিছুটা কড়া স্বরেই এই অভিনেতা বলেন,বিষয়টি খুব বিব্রতকর। প্রত্যেকে আলাদা। চঞ্চল চৌধুরী মানে চঞ্চল চৌধুরী, মোশাররফ করিম মানে মোশাররফ করিম, নিশো মানে নিশো আর শাকিব খান মানে শাকিব খান। কারো সাথে কারো তুলনা করা আসলে আমাদের নিজেদের ক্ষেত্রে একটি বিব্রতকর পরিস্থিতি তৈরি করে।

চঞ্চল চৌধুরীর বক্তব্যের সঙ্গে সুর মিলিয়ে প্রযোজক শাহরিয়ার শাকিল বলেন,আমরা সবার সাথেই কাজ করেছি। সবার সব সিনেমা একভাবে হিট হয় না। আসলে কে অভিনয় করছেন,সেটি অবশ্যই গুরুত্বপূর্ণ।

নিজের অবস্থান পরিষ্কার করে আফরান নিশোও বলেন,একেক সময় আমাকে অনেকের সাথে মেলানো হয় বা প্রতিযোগী হিসেবে দেখানো হয়। চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে আমি একেবারেই নতুন, এটি আমার মাত্র তৃতীয় সিনেমা। আমি কারো প্রতিযোগী নই।  

প্রতি ঈদেই প্রেক্ষাগৃহে মুক্তি পায় প্রায় হাফ ডজন সিনেমা। এবারের ঈদে মুক্তি পাওয়া ভিন্ন ঘরানার এই সিনেমাগুলো হলো শাকিব খানের ‘প্রিন্স’, আফরান নিশোর ‘দম’, সিয়াম আহমেদের ‘রাক্ষস’, চঞ্চল চৌধুরীর ‘বনলতা এক্সপ্রেস’ ও বুবলী, নাজিফা তুষিদের ‘প্রেশার কুকার’। প্রতিটি সিনেমার শো কম-বেশি হাউজফুল এর সঙ্গে তাল মিলিয়েই ভক্তমহলে শুরু হয় শ্রেষ্ঠত্বের লড়াই। এসব নিয়ে অনেক সময় বিতর্ক তৈরি হলেও, তারকাদের  শ্রদ্ধাবোধ ও সাবলীল মন্তব্য সুস্থ প্রতিযোগিতায় এক অনন্য মাত্রা যোগ করেছে বলে দাবি করছেন সিনে সংশ্লিষ্টরা।


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪