| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

তেলের লাইনে সিরিয়াল নিয়ে সংঘর্ষ, আহত ২

  • আপডেট টাইম: 24-03-2026 ইং
  • 43914 বার পঠিত
তেলের লাইনে সিরিয়াল নিয়ে সংঘর্ষ, আহত ২

রাজবাড়ীর কালুখালী উপজেলায় জ্বালানি তেল নেওয়ার সিরিয়ালকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত দুইজন আহত হয়েছেন। সোমবার (২৩ মার্চ) রাতে উপজেলার মোহনপুর এলাকার একটি ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা দ্রুত ভাইরাল হয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, জ্বালানি তেলের সংকটের কারণে ওই রাতে ফিলিং স্টেশনে মোটরসাইকেলের দীর্ঘ সারি তৈরি হয়। এ সময় কয়েকজন সিরিয়াল ভেঙে আগে তেল নেওয়ার চেষ্টা করলে অপেক্ষমাণ অন্যদের সঙ্গে তাদের কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে মারামারিতে রূপ নেয়। এতে উপস্থিতদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং সাময়িকভাবে তেল সরবরাহ বন্ধ হয়ে যায়।

কালুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোশাররফ হোসেন জানান, লাইনে দাঁড়ানোকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হলে এক যুবক তার হাতে থাকা চাবির রিং দিয়ে অপর একজনকে আঘাত করেন। এতে আহত ব্যক্তির মাথায় সামান্য রক্তপাত হয়। পরে তাকে প্রাথমিক চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়।

তিনি আরও জানান, ঘটনায় জড়িতদের মধ্যে একটি পক্ষ পাম্প মালিকের আত্মীয়। পরবর্তীতে পাম্প কর্তৃপক্ষের হস্তক্ষেপে উভয় পক্ষের পরিবার ঘটনাস্থলে এসে বিষয়টি মীমাংসা করে। এ ঘটনায় থানায় কোনো অভিযোগ দায়ের করা হয়নি।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪