| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ফরিদগঞ্জে ভুল চিকিৎসার অভিযোগে হাসপাতালে ভাঙচুর

  • আপডেট টাইম: 24-03-2026 ইং
  • 43544 বার পঠিত
ফরিদগঞ্জে ভুল চিকিৎসার অভিযোগে হাসপাতালে ভাঙচুর

জাকির হোসেন সৈকত, চাঁদপুর প্রতিনিধি:

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় ডায়াবেটিক সেন্টার এন্ড জেনারেল হাসপাতালে সিজারিয়ান অপারেশনের পর ১৮ বছর বয়সী তানজিনা আক্তার মারা যাওয়ার ঘটনা ঘটেছে। মৃত তানজিনা রূপসা দক্ষিণ ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের বাসিন্দা।

পরিবারের অভিযোগ, অপারেশনের পর মাত্র কয়েক মিনিটের মধ্যে তানজিনা বুকে ব্যথা অনুভব করে অচেতন হয়ে পড়েন। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। পরিবার দাবি করেছেন, ভুল চিকিৎসা ও চিকিৎসকের অবহেলার কারণে মৃত্যুটি ঘটেছে।

তানজিনার মৃত্যুর খবর জানার পর ২৩ মার্চ বিকেলে নিহতের স্বজনরা হাসপাতালের সামনে অবস্থান নেন এবং বিচারের দাবি জানান। এ সময় হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে তাদের বাকবিতণ্ডা সংঘর্ষে রূপ নেয়। উভয় পক্ষের পাল্টাপাল্টি হামলার পাশাপাশি তৃতীয় পক্ষও সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে গণমাধ্যমকর্মীদের ক্যামেরা, মাইক্রোফোন ও যানবাহন ভাঙচুরের ঘটনা ঘটে।

ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) তদন্ত এমদাদুল হক বলেন, সংঘর্ষের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আসাদুজ্জামান জুয়েল জানান, সিজার অপারেশন চলাকালীন এক প্রসূতির অতিরিক্ত রক্তক্ষরণের কারণে মৃত্যু হয়েছে। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করা হবে।

তানজিনার মা বলেন, আমার মেয়েকে সঠিক চিকিৎসা না দিয়ে মেরে ফেলেছে। আমি তাদের বিচার চাই।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪