| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

৭ দিনের মধ্যে আসাদগেট-শ্যামলীতে সব ক্লিনিক পরিদর্শন: স্বাস্থ্যমন্ত্রী

  • আপডেট টাইম: 24-03-2026 ইং
  • 43420 বার পঠিত
৭ দিনের মধ্যে আসাদগেট-শ্যামলীতে সব ক্লিনিক পরিদর্শন: স্বাস্থ্যমন্ত্রী

রাজধানীর আসাদগেট থেকে শ্যামলী রিং রোড পর্যন্ত এলাকার সব ক্লিনিক আগামী সাত দিনের মধ্যে পরিদর্শন করা হবে। স্বাস্থ্যসেবা মান উন্নয়নের লক্ষ্যেই এই পরিদর্শন কার্যক্রম চালানো হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

মঙ্গলবার ( ২৪ মার্চ ) সকালে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমাদের উদ্দেশ্য কারও প্রতিষ্ঠান বন্ধ করা বা কাউকে সাজা দেওয়া নয়। আমরা চাই জনগণ যেন উন্নত স্বাস্থ্যসেবা পায়। পরিদর্শনের মূল লক্ষ্যই হচ্ছে সেবা মান নিশ্চিত করা।

মন্ত্রী আরও জানান, “আমাদের এই কার্যক্রম চলমান থাকবে এবং কোনো নির্দিষ্ট সময়সীমা নেই। আমরা শুরু করেছি আসাদগেট থেকে শ্যামলী রিং রোড পর্যন্ত। এই এলাকায় যতগুলো ক্লিনিক আছে, সবগুলো আগামী সাত দিনের মধ্যে পরিদর্শন করা হবে। যেখানে কোনও অনিয়ম বা উন্নতির সুযোগ দেখা যাবে, আমরা সেই অনুযায়ী ব্যবস্থা নেব।”

তিনি সতর্ক করে বলেন, পরিদর্শন শুরু হলে বাকি প্রতিষ্ঠানগুলোও সাবধানী হবে এবং যেখানে সেবার মান উন্নয়নের প্রয়োজন সেখানে ব্যবস্থা নেয়া হবে।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪