নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের বিভিন্ন এলাকা থেকে সাতজন মাদক কারবারি ও তিন জনকে ডাকাতির প্রস্তুতি ও চুরির মামলায় গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার কৃতরা হলেন- মো. খোরশেদ (৫০), মো. শামীম (৩৪), মো. রিয়াজ (২৭), মো. মাসুম (৩৮), মো. কাকন (৩৮), আনোয়ার হোসেন কুট্টি (৪৫), মো. লিমন (২৪), আবু তাহের (২৮), মো. বিল্লাল হোসেন (৪০) ও হাকিম মিয়া (৩০)। তাদের কাছ থেকে ৫৮০ পুড়িয়া হেরোইন ও ২৬ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ আব্দুল বারিক বিকেলে বিষয়টি নিশ্চিত করে বলেন, মাদক কারবারিসহ ১০ জনকে গ্রেফতার করে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।