রাজধানীর মোহাম্মদপুরের রায়েরবাজার সাদেক খান কৃষি আড়তে আগুন লাগার পর তা নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
মঙ্গলবার ( ২৫ মার্চ) দিনগত রাত ৩টার পর এ আগুন লাগে।
প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক কারণে আগুনের সূত্রপাত। এতে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের।
ওই মার্কেটের মালিকের ভাতিজা রাজেশ খান জানান, বাজারটিতে মূলত কৃষিপণ্য সংরক্ষণ করা হতো এবং সেখান থেকে পাইকারি মূল্যে বিক্রয় করা হতো। রাত তিনটার দিকে আগুন দেখতে পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিস এসে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এখনও জানা যায়নি।