| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কুমিল্লায় ট্রেন দুর্ঘটনা

দায়িত্বে অবহেলায় দুর্ঘটনা, ঘটনাস্থলে ছিলেন না দুই গেটম্যানের কেউই

  • আপডেট টাইম: 25-03-2026 ইং
  • 44097 বার পঠিত
দায়িত্বে অবহেলায় দুর্ঘটনা, ঘটনাস্থলে ছিলেন না দুই গেটম্যানের কেউই

কুমিল্লার পদুয়ার বাজারে ট্রেনের সঙ্গে যাত্রীবাহী বাসের ধাক্কায় ১২ জনের মৃত্যু ও ২৫ জন আহত হওয়ার ঘটনায় রেলক্রসিংয়ের দায়িত্বপ্রাপ্ত গেটম্যান মো. হেলালকে (৪১) গ্রেফতার করেছে র‍্যাব। র‍্যাব জানিয়েছে, দুর্ঘটনার সময় ওই রেলক্রসিংয়ে দায়িত্বরত দুই গেটম্যানই ঘটনাস্থলে ছিলেন না এবং পরে তারা পালিয়ে যান।

র‍্যাব-১১ এর উপ-অধিনায়ক লে. কমান্ডার মো. নাঈম উল হক বুধবার (২৫ মার্চ) রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে বলেন, প্রাথমিক তদন্তে দেখা গেছে, কর্তব্যরত গেটম্যান রেলক্রসিংয়ের গেট বন্ধ না করায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

র‍্যাব জানায়, মঙ্গলবার (২৪ মার্চ) সন্ধ্যা ৭টা ২০ মিনিটে কুমিল্লার বুড়িচং থানাধীন শংকুচাইল এলাকা থেকে মো. হেলালকে গ্রেফতার করা হয়। তিনি এই ঘটনায় দায়ের করা মামলার ১ নম্বর এজাহারনামীয় আসামি। অন্য আসামি মেহেদী হাসানকে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

দুর্ঘটনা ঘটে ২২ মার্চ রাত ৩টা ১০ মিনিটে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন পদুয়ার বাজার বিশ্বরোড ফ্লাইওভারের নিচে। যশোর থেকে লক্ষ্মীপুরগামী ‘মামুন স্পেশাল’ নামের বাসটিতে ট্রেন ধাক্কা দেয়। এই ঘটনায় বাস যাত্রী নিহত সোহেল রানার খালা বাদী হয়ে লাকসাম রেলওয়ে থানায় মামলা দায়ের করেন।

র‍্যাব জানায়, গ্রেফতার হেলালকে লাকসাম রেলওয়ে থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪