| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় তরমুজবোঝাই ট্রলার ডুবি, নিহত ২

  • আপডেট টাইম: 25-03-2026 ইং
  • 42988 বার পঠিত
যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় তরমুজবোঝাই ট্রলার ডুবি, নিহত ২

পটুয়াখালীর বাউফলে লোহালিয়া নদীতে যাত্রীবাহী একটি লঞ্চের ধাক্কায় নোঙর করা তরমুজবোঝাই একটি ট্রলার ডুবে গিয়ে দুই চাষির মৃত্যু হয়েছে। বুধবার (২৫ মার্চ) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার বগা ইউনিয়নের বগা ফেরিঘাটসংলগ্ন বাদনিকাঠি লঞ্চঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন রাঙ্গাবালী উপজেলার চরলক্ষ্মী গ্রামের ওয়াজেদ হাওলাদারের ছেলে রেজাউল করিম (২৮) এবং একই উপজেলার চরবেষ্টিন এলাকার আব্দুল ফকিরের ছেলে মোহাম্মদ নাসির উদ্দিন (৩৫)।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী লঞ্চ ঘাটে নোঙর করা তরমুজবোঝাই ট্রলারটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ট্রলারটি মুহূর্তেই ডুবে যায়। এ সময় ট্রলারের ভেতরে ছয়জন চাষি ও ব্যবসায়ী ঘুমিয়ে ছিলেন।

দুর্ঘটনার পর চারজন সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও রেজাউল করিম ও মোহাম্মদ নাসির নিখোঁজ হন।

খবর পেয়ে পটুয়াখালী ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। কয়েক ঘণ্টা চেষ্টা চালানোর পর দুপুর সাড়ে ১২টার দিকে বাদনিকাঠি লঞ্চঘাট এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

ফায়ার সার্ভিসের টিম লিডার মুজিবুর রহমান জানান, নিখোঁজ দুইজনকে উদ্ধারে টানা কয়েক ঘণ্টা অভিযান চালানো হয়। পরবর্তীতে তাদের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪