| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিএনপি নেতার বাসা থেকে যুবকের মরদেহ উদ্ধার

  • আপডেট টাইম: 25-03-2026 ইং
  • 44026 বার পঠিত
বিএনপি নেতার বাসা থেকে যুবকের মরদেহ উদ্ধার

রাজধানীর কদমতলী এলাকায়  বিএনপি নেতার বাসা থেকে  রহমান (২৭) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৫ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে কদমতলী থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-এর মর্গে পাঠায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রহমান স্থানীয় বিএনপির ৫২ নম্বর ওয়ার্ড সভাপতি রবিউল ইসলাম দিপুর ডিস ব্যবসার লাইনম্যান হিসেবে কাজ করতেন। ঘটনাটি ঘটে কদমতলীর ৯৮ নম্বর মুরাদপুর রজব আলী সর্দার রোডে দিপুর নিজ বাসার ৫ম তলায়।

এলাকাবাসী জানান, বাসার ভেতরে রহমানের ঝুলন্ত মরদেহ দেখতে পান তারা। মরদেহ থেকে তীব্র দুর্গন্ধ ছড়াচ্ছিল, যা থেকে ধারণা করা হচ্ছে ঘটনাটি ৪ থেকে ৫ দিন আগে ঘটেছে।

স্থানীয়দের অভিযোগ, ঘটনার সময় বাসায় পরিবারের কাউকে পাওয়া যায়নি। এছাড়া বাড়ির ভেতরে অন্য কাউকে প্রবেশ করতে দেওয়া হয়নি বলেও দাবি করেন তারা।

কদমতলী থানার দায়িত্বরত পুলিশ সদস্যরা জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর এবং পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪