| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পদ্মায় বাসডুবির ঘটনায় দুটি তদন্ত কমিটি গঠন

  • আপডেট টাইম: 26-03-2026 ইং
  • 43380 বার পঠিত
পদ্মায় বাসডুবির ঘটনায় দুটি তদন্ত কমিটি গঠন

রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পন্টুন থেকে একটি যাত্রীবাহী বাস পদ্মা নদীতে পড়ে যাওয়ার মর্মান্তিক ঘটনায় প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩ জনে। এ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পুরো এলাকায়।

দুর্ঘটনার কারণ অনুসন্ধান ও দায় নির্ধারণে জেলা প্রশাসন এবং নৌপরিবহন মন্ত্রণালয় পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করেছে। বুধবার (২৫ মার্চ) দিবাগত রাতে ঘটনাস্থল পরিদর্শনকালে নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।

জেলা প্রশাসনের গঠিত তদন্ত কমিটির প্রধান করা হয়েছে রাজবাড়ীর অতিরিক্ত ম্যাজিস্ট্রেটকে। অন্যদিকে, নৌপরিবহন মন্ত্রণালয়ের তদন্ত কমিটির নেতৃত্বে রয়েছেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মুহিদুল ইসলাম। উভয় কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান বলেন, তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর দুর্ঘটনার প্রকৃত কারণ জানা যাবে। প্রতিবেদনে যাদের দায়ী করা হবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে কমিটির সুপারিশ অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

বুধবার বিকেলে দুর্ঘটনার পরপরই উদ্ধার অভিযান শুরু হয়। উদ্ধারকারী জাহাজ ‘হামজা’ প্রায় ছয় ঘণ্টার চেষ্টায় রাত ১১টার দিকে ডুবে যাওয়া বাসটি উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধারকাজে স্থানীয় প্রশাসন ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল অংশ নেয়।

এই ভয়াবহ দুর্ঘটনাকে কেন্দ্র করে দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় শোকের ছায়া বিরাজ করছে। স্থানীয়দের মাঝে নেমে এসেছে গভীর উদ্বেগ ও উৎকণ্ঠা।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪