| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

হবিগঞ্জে টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষে নারী নিহত

  • আপডেট টাইম: 26-03-2026 ইং
  • 42971 বার পঠিত
হবিগঞ্জে টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষে নারী নিহত

হবিগঞ্জের বানিয়াচংয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আখলিমা বেগম (৪৫) নামে এক নারী নিহত হয়েছেন। বুধবার (২৬ মার্চ) রাতের ঘটনা বানিয়াচং উপজেলার দক্ষিণ-পূর্ব ইউনিয়নের গুণই গ্রামে ঘটে।

পুলিশ জানায়, গুণই গ্রামের সালেহ আহমদ ও কামরুল ইসলাম চৌধুরীর গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বুধবার রাতে উভয় পক্ষের লোকজন টর্চলাইট জ্বালিয়ে এক ঘণ্টারও বেশি সময় ধরে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে নারীসহ অন্তত ২০ জন আহত হন।

সংঘর্ষ চলাকালে প্রতিপক্ষের হামলায় সালেহ আহমদের পক্ষের আখলিমা বেগম গুরুতর আহত হন। তাকে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়। আহতদের বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় গুণই সিএনজি স্ট্যান্ড এলাকায় তিনটি ব্যবসা প্রতিষ্ঠানও ভাঙচুর করা হয়। খবর পেয়ে বানিয়াচং থানার পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) শরীফ আহমেদ জানান, “দীর্ঘদিন ধরে দুই গোষ্ঠীর মধ্যে আধিপত্য বিরোধ চলছিল। সংঘর্ষের ঘটনায় একজন নিহত হয়েছেন এবং আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি।”


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪