| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মোটরসাইকেলে কক্সবাজার যাওয়ার পথে মৃত্যু

  • আপডেট টাইম: 26-03-2026 ইং
  • 41666 বার পঠিত
মোটরসাইকেলে কক্সবাজার যাওয়ার পথে মৃত্যু

কক্সবাজারের চকরিয়ায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। চিরিঙ্গা হাইওয়ে থানার ওসি আরিফুল আমিন জানিয়েছেন,বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোরে কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের বানিয়ারছড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- ঢাকার উত্তরখান থানার আটিপাড়া এলাকার শহীদ ভূঁইয়ার ছেলে শরীফুল ইসলাম (৩০) এবং একই এলাকার অলিউল ইসলামের ছেলে রাইসুল ইসলাম (৩০)।

হাইওয়ে পুলিশ জানিয়েছে, দুই বন্ধু শরীফুল ও রাইসুল মোটরসাইকেল করে ঢাকা থেকে কক্সবাজারে বেড়াতে যাওয়ার সময় বৃহস্পতিবার ভোরে চট্টগ্রাম থেকে আসা ‘লাল-সবুজ পরিবহন’ সার্ভিসের একটি যাত্রীবাহী বাস মহাসড়কের বানিয়ারছড়া এলাকায় সামনে থাকা একটি মোটরসাইকেল ও ট্রাককে পেছন থেকে ধাক্কা দিলে বাসের ধাক্কায় মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে গিয়ে দুই মোটরসাইকেল আরোহী আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। 

চকরিয়া উপজেলার মহাসড়কের চিরিঙ্গা  হাইওয়ে থানার ওসি আরিফুল আমিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনার পরপরই দুর্ঘটনা কবলিত বাস ফেলে চালক ও সহকারী পালিয়ে যায়। দুর্ঘটনা কবলিত বাস ও মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। নিহতদের মরদেহ হাসপাতালের মর্গে রাখা রয়েছে এবং তাদের স্বজনরা আসলে  লাশ হস্তান্তর করা হবে।  


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪