| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দৌলতদিয়ায় উদ্ধার কার্যক্রমে বিরতি, নিখোঁজের সংবাদ পেলে ফের অভিযান

  • আপডেট টাইম: 26-03-2026 ইং
  • 42749 বার পঠিত
দৌলতদিয়ায় উদ্ধার কার্যক্রমে বিরতি, নিখোঁজের সংবাদ পেলে ফের অভিযান

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটে পদ্মা নদীতে বাস দুর্ঘটনার পর চলমান উদ্ধার অভিযানে সাময়িক বিরতি দেওয়া হয়েছে। তবে অভিযান সম্পূর্ণভাবে বন্ধ করা হয়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুর পৌনে ২টার দিকে বিষয়টি নিশ্চিত করেন রাজবাড়ী ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক দেওয়ান সোহেল রানা। তিনি জানান, নিখোঁজদের সন্ধানে অভিযান স্থগিত করা হয়নি, বরং পরিস্থিতি মূল্যায়ন ও তথ্য সংগ্রহের জন্য সাময়িক বিরতি দেওয়া হয়েছে। নতুন করে নিখোঁজের কোনো তথ্য পাওয়া গেলে দ্রুত আবার উদ্ধার কার্যক্রম শুরু করা হবে।

তিনি আরও বলেন, এখন পর্যন্ত উদ্ধার অভিযানে মোট ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে গতকাল ২৩ জন এবং আজ তিনজনের মরদেহ পাওয়া গেছে। এখনও কেউ নিখোঁজ রয়েছেন কিনা তা যাচাই করা হচ্ছে।

উদ্ধার কাজে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিটের ১৫ জন ডুবুরি কাজ করছেন। এছাড়া কোস্টগার্ড, নৌ পুলিশ এবং স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সমন্বিতভাবে অভিযান পরিচালনা করছেন।

উল্লেখ্য, নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস ফেরির পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে গেলে এই দুর্ঘটনা ঘটে, যা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪