| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

তেহরানে চেকপয়েন্ট নিরাপত্তার দায়িত্বে ১২ বছর বয়সী শিশুরা

  • আপডেট টাইম: 27-03-2026 ইং
  • 40481 বার পঠিত
তেহরানে চেকপয়েন্ট নিরাপত্তার দায়িত্বে ১২ বছর বয়সী শিশুরা

ইরানের রাজধানী তেহরান-এ চলমান যুদ্ধ পরিস্থিতিতে নিরাপত্তা ব্যবস্থায় অপ্রত্যাশিত এক চিত্র সামনে এসেছে। দেশটির নিরাপত্তা বাহিনী চেকপয়েন্ট ও টহল কার্যক্রমে ১২ বছর বয়সী শিশুদেরও যুক্ত করছে বলে আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপির এক প্রতিবেদনে জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, যুদ্ধ শুরুর পর রাজধানীর বিভিন্ন এলাকায় অসংখ্য চেকপয়েন্ট স্থাপন করা হয়েছে। সেখানে কিশোরদের অস্ত্র হাতে দায়িত্ব পালন করতে দেখা যাচ্ছে বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন।

সরকার ‘ফর ইরান’ নামে একটি বিশেষ নিয়োগ কর্মসূচি চালু করেছে, যেখানে যোগদানের সর্বনিম্ন বয়স নির্ধারণ করা হয়েছে ১২ বছর। এই কর্মসূচির আওতায় কিশোররা আইআরজিসি এবংবাসিজ বাহিনীকে সহায়তা করছে।

একজন ইরানি সামরিক কর্মকর্তা রাষ্ট্রীয় টেলিভিশনে বলেন, ১২ বছর বয়সীরাও এই বাহিনীগুলোর সহায়ক হিসেবে নাম লেখাতে পারছে এবং তারা বিভিন্ন দায়িত্ব পালন করছে। এসব দায়িত্বের মধ্যে রয়েছে তথ্য সংগ্রহ, টহল দেওয়া এবং রাতে যানবাহনের বহর সংগঠিত করা।

স্থানীয় সূত্রে জানা গেছে, শহরের বিভিন্ন স্থানে সশস্ত্র কিশোরদের গাড়ি থামিয়ে তল্লাশি চালাতে দেখা যাচ্ছে। কোথাও হামলা হলে তারা দ্রুত এলাকা ঘিরে ফেলছে। এমনকি রাতে কিছু দল গাড়িতে করে মিছিল ও স্লোগান দিচ্ছে বলেও অভিযোগ রয়েছে।

তেহরানের এক বাসিন্দা জানান, ভারী অস্ত্রে সজ্জিত সামরিক যানবাহনের পাশাপাশি কিশোররাও ব্যক্তিগত গাড়িতে করে চেকপয়েন্ট পরিচালনা করছে। অনেক ক্ষেত্রে প্রশিক্ষণহীন এসব কিশোরদের হাতে অস্ত্র থাকায় পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠছে।

বিশ্লেষকদের মতে, যুদ্ধে কিশোরদের এভাবে সম্পৃক্ত করা মানবাধিকার ও আন্তর্জাতিক আইনের দৃষ্টিকোণ থেকে গুরুতর প্রশ্নের জন্ম দিচ্ছে।


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪