| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মাদারীপুরে ইউপি সদস্যের ছেলের আত্মহত্যা

  • আপডেট টাইম: 27-03-2026 ইং
  • 40667 বার পঠিত
মাদারীপুরে ইউপি সদস্যের ছেলের আত্মহত্যা

মাদারীপুরের কালকিনিতে গ্রামের ইউপি সদস্য কোহিনুর বেগমের ছেলে সজিব আকন (২৪) গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) সন্ধ্যায় কালকিনি উপজেলার কয়ারিয়া ইউনিয়নের পূর্ব চর কয়ারিয়া গ্রামের নিজ ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। 

বিকেলে বাড়ির ছাদে বসে সজিব ফোনে কথা বলার পরে নিজ ঘরে তাকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পায় স্বজনরা। খবর পেয়ে সন্ধ্যায় পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করে। এ বিষয়ে নিহতের মা ইউপি সদস্য কোহিনুর বেগমের সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি। তার ব্যবহৃত নম্বরে অন্য একজন ফোন রিসিভ করলে এ বিষয়ে কোনো তথ্য দিতে পারেননি।

কালকিনি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জহিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, মরদেহ উদ্ধার করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া ও ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে।


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪