| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

খাগড়াছড়িতে ইউপিডিএফ নেতাকে গুলি করে হত্যা

  • আপডেট টাইম: 27-03-2026 ইং
  • 40243 বার পঠিত
খাগড়াছড়িতে ইউপিডিএফ নেতাকে গুলি করে হত্যা

খাগড়াছড়ির পানছড়িতে ইউপিডিএফ (গণতান্ত্রিক) উপজেলার সমন্বয়ক নীতিদত্ত চাকমাকে গুলি করে হত্যা করা হয়েছে। শুক্রবার (২৭ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার সদর ইউনিয়নের সূতকর্মা পাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানিয়েছেন, সকালে দুর্বৃত্তরা নীতিদত্ত চাকমাকে লক্ষ্য করে গুলি চালায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফেরদৌস ওয়াহিদ জানান, গুলির খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই নীতিদত্ত চাকমার মৃত্যু হয়।

ইউপিডিএফ (গণতান্ত্রিক) এই হত্যার জন্য প্রসীত খীসার নেতৃত্বাধীন ইউপিডিএফকে দায়ী করেছে। তবে ইউপিডিএফের মুখপাত্র অংগ্য মারমা অভিযোগ অস্বীকার করে বলেছেন, এটি আমাদের অভ্যন্তরীণ বিষয়, আমাদের সংগঠনের কোনো সম্পৃক্ততা নেই।

খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কায় কিসলু জানিয়েছেন, নিহতের মরদেহ খাগড়াছড়ি সদর হাসপাতালে রাখা হয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪