| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আখাউড়া সীমান্তে ৮১ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

  • আপডেট টাইম: 27-03-2026 ইং
  • 40255 বার পঠিত
আখাউড়া সীমান্তে ৮১ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তে অভিযান চালিয়ে ৮১ লাখ ৫০ হাজার টাকার ভারতীয় শাড়ি কাপড় জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সুলতানপুর ক্যাম্পের জওয়ানরা।

শুক্রবার (২৭ মার্চ) ভোরবেলা উপজেলার বাউতলা সীমান্তের -২০২৫/৫-এস পিলার এলাকা থেকে এই চালান জব্দ করা হয়। আখাউড়া-৬০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল এস এম শরিফুল ইসলাম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ভারতের ত্রিপুরা রাজ্যের সীমান্তবর্তী এলাকায় প্রবেশের সময় কয়েকজন চোরাকারবারিকে লক্ষ্য করে বিজিবি জওয়ানরা তাদের চ্যালেঞ্জ করেন। চোরাকারবারিরা মালামাল ফেলে দৌড়ে পালিয়ে যায়। পরে বিজিবি ৯৫৩ পিস উন্নতমানের ভারতীয় শাড়ি কাপড় জব্দ করে।

জব্দকৃত মালামাল বর্তমানে আখাউড়া কাস্টমস অফিসে জমা দেওয়ার প্রক্রিয়াধীন।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪