| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

যুদ্ধাপরাধী কয়েদির চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

  • আপডেট টাইম: 27-03-2026 ইং
  • 41312 বার পঠিত
যুদ্ধাপরাধী কয়েদির চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে যুদ্ধাপরাধে অভিযুক্ত আব্দুর মান্নান হাওলাদার (৮৬) নামে এক কয়েদির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ২টায় ঢামেক হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত কয়েদি আব্দুর মান্নান মৃত হাসান আলী হাওলাদারের ছেলে তার বাড়ি পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায়।

গত রাতে কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে যুদ্ধাপরাধে অভিযুক্ত আব্দুর মান্নান হাওলাদার অসুস্থ হয়ে পড়লে কারা কর্তৃপক্ষের নির্দেশে তাকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মেডিসিন ভবনের ৬০১ নং ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে ২টায় তিনি মারা যান বলে জানিয়েছে কারারক্ষী সুজন। 

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তার মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হবে। ময়নাতদন্তের পর কারাকর্তৃপক্ষের আনুষ্ঠানিকতা শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪