| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পঞ্চগড়ে কালবৈশাখী ও শিলাবৃষ্টি: ঘরবাড়ি লন্ডভন্ড, নিহত ১

  • আপডেট টাইম: 28-03-2026 ইং
  • 40370 বার পঠিত
পঞ্চগড়ে কালবৈশাখী ও শিলাবৃষ্টি: ঘরবাড়ি লন্ডভন্ড, নিহত ১

পঞ্চগড়ে আকস্মিক কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে চাকাতি বালা নামে এক বৃদ্ধা নিহত এবং দেয়াল ধসে স্বামী-স্ত্রী আহত হয়েছেন। এছাড়াও কয়েকজন আহত হয়েছেন। ঝড়ের তাণ্ডবে ঘরবাড়ি ও ফসলও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।

ঝড় ও শিলাবৃষ্টি শুক্রবার (২৭ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে জেলার বিভিন্ন এলাকায় শুরু হয়। সদর উপজেলার চানপাড়া এলাকার বাসিন্দা চাকাতি বালা একা অবস্থায় থাকাকালীন পাশের একটি বিশাল গাছ ঘরের ওপর পড়ে ঘটনাস্থলেই মারা যান।

ধাক্কামারা ইউনিয়নের স্টেশন এলাকায় ময়নুল ইসলাম ও তার স্ত্রী খুকুমনি ঝড়ের কারণে পাশের তিন তলা বাড়ির ছাদের ইটের দেয়াল চালার ওপর পড়ায় মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আহত হন। প্রতিবেশীদের সহযোগিতায় তাদের পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার ( ২৮ মার্চ ) সকালে জেলা ঘুরে দেখা যায়, সদর ও আটোয়ারী উপজেলায় রবিশস্য, বিশেষ করে ভুট্টা, গম ও শাকসবজির ব্যাপক ক্ষতি হয়েছে। এছাড়াও লিচু ও আমের মুকুল ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।

তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, মৌসুমি বায়ু হঠাৎ সক্রিয় হওয়ায় এই বৃষ্টিপাত ও শিলাবৃষ্টি হয়েছে। আগামী ১ এপ্রিল জেলাজুড়ে আরও প্রবল ঝড়ো হাওয়া, বজ্রসহ বৃষ্টি ও শিলাবৃষ্টির আশঙ্কা রয়েছে।” তিনি সকলকে সতর্ক থাকার আহবান জানান।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪