নড়াইল সদরে একটি পাম্পে জ্বালানি তেল না পেয়ে বাগ্বিতণ্ডার পর ম্যানেজার নাহিদ সরদারকে (৩৫) ট্রাকচাপা দিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত চালককে সুজাত আলী নামে ঘাতক ড্রাইভারকে গ্রেফতার করেছে র্যাব ।
রোববার (২৯ মার্চ) যশোরের বাঘারপাড়া এলাকা থেকে র্যাব-৬-এর সদস্যরা তাকে আটক করেন। ঘটনার বিষয়ে সন্ধ্যা ৬টায় যশোর র্যাব ক্যাম্পে প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়েছে।
পুলিশ জানায়, এ ঘটনায় যশোরের বেনাপোল ট্রাক টার্মিনাল থেকে যশোর-ট (১১-৬০-৪০) নম্বরের ট্রাক জব্দ করা হয়। প্রথমে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ট্রাকটি শনাক্ত করা হয়। পরে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ট্রাকটি জব্দ করা সম্ভব হলেও চালক পালিয়ে যান।
ঘটনা শনিবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে সদর উপজেলার তুলারামপুর ইউনিয়নের তুলারামপুর রেল ব্রিজ এলাকায় ঘটে। নিহত নাহিদ সরদার (৩৩) পেড়লী গ্রামের আকরাম সরদারের ছেলে এবং তিনি তানভীর ফিলিং অ্যান্ড গ্যাস স্টেশনের ম্যানেজার ছিলেন। এ ঘটনায় গুরুতর আহত হন একই এলাকার জিহাদ মোল্যা (২৭), যাকে ঢাকার একটি হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার আগে ট্রাকচালক সুজাত মোল্যা পাম্পে ডিজেল নিতে আসেন। পাম্পে তেল না থাকায় ম্যানেজার নাহিদ সরদারের সঙ্গে বাকবিতণ্ডা হয়। রাত ২টা ১০ মিনিটের দিকে নাহিদ এবং সহকর্মী জিহাদ মোটরসাইকেলে বাড়ির দিকে যাচ্ছিলেন। এ সময় ট্রাকটি পেছন থেকে দ্রুতগতিতে এসে তাদের চাপা দেয়, যার ফলে নাহিদ ঘটনাস্থলেই নিহত হন। সিসিটিভিতে দেখা গেছে, ট্রাকচালক প্রথমে পাম্প এলাকায় অবস্থান করছিল এবং পরে সুযোগ বুঝে তাদের ধাওয়া করে।
ঘটনার প্রতিবাদে নড়াইল পাম্প মালিক সমিতি জেলার সব পেট্রোল পাম্প এক দিনের জন্য বন্ধ ঘোষণা করেছে। রোববার বেলা সাড়ে ১১টায় সমিতির যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম হিট্রু এই তথ্য নিশ্চিত করেন।