| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভাঙ্গায় মাইক্রোবাস–বাস সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া: আহত ৫

  • আপডেট টাইম: 30-03-2026 ইং
  • 37273 বার পঠিত
ভাঙ্গায় মাইক্রোবাস–বাস সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া: আহত ৫

ফরিদপুরের ভাঙ্গায় বিয়ের যাত্রীবাহী একটি মাইক্রোবাস ও ইলিশ পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষের পর উভয় পক্ষের মধ্যে উত্তেজনা, ধাওয়া-পাল্টা ধাওয়া ও মারামারির ঘটনা ঘটেছে। এতে অন্তত ৫ জন আহত হয়েছেন।

রোববার (২৯ মার্চ) রাত ৮টার দিকে উপজেলার চুমুরদী ইউনিয়নের বেসুমপুরদী এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাদারীপুরে একটি বিয়ের অনুষ্ঠান শেষে কয়েকজন যাত্রী নিয়ে একটি মাইক্রোবাস ভাঙ্গার দিকে ফিরছিল। পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা ইলিশ পরিবহনের একটি বাসের সঙ্গে মাইক্রোবাসটির সংঘর্ষ হয়।

দুর্ঘটনার পর উভয় গাড়ির চালক ও যাত্রীদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়, যা একপর্যায়ে হাতাহাতি ও সংঘর্ষে রূপ নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্থানীয় লোকজন এগিয়ে এলে তারাও হামলার শিকার হন। এতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

ভাঙ্গা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হেলাল উদ্দিন জানান, সংঘর্ষে মাইক্রোবাসে থাকা কয়েকজন যাত্রী আহত হয়েছেন। তাদের মধ্যে কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং গুরুতর আহত দুইজনকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ঘটনার পর পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪