| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঝিনাইদহে ফিলিং স্টেশনকে জরিমানা

  • আপডেট টাইম: 01-04-2026 ইং
  • 30783 বার পঠিত
ঝিনাইদহে ফিলিং স্টেশনকে জরিমানা

ঝিনাইদহের শৈলকূপা উপজেলায় একটি ইটভাটায় ৮০০ লিটার ডিজেল মজুতের ঘটনায় সংশ্লিষ্ট ফিলিং স্টেশনকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল দুপুরে উপজেলার জেভি ফিলিং স্টেশন থেকে ‘আশা অ্যান্ড তানিয়া’ নামের একটি ইটভাটা ৮০০ লিটার ডিজেল ক্রয় করলে মঙ্গলবার (৩১ মার্চ) রাত ১০টায় গোপন সংবাদের ভিত্তিতে শৈলকূপা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দেবাশীষ অধিকারী ওই ইটভাটায় অভিযান পরিচালনা করেন।

অভিযানে ডিজেল ক্রয়ের সত্যতা পাওয়ায় জেভি ফিলিং স্টেশনেও অভিযান চালানো হলে নিয়ম ভঙ্গের দায়ে ফিলিং স্টেশনকে ৫ হাজার টাকা জরিমানা করার শাপাশি ইটভাটা মালিককেও সতর্ক করা হয় বলে জানিয়েছেন সহকারী কমিশনার (ভূমি) দেবাশীষ অধিকারী।


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪