| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

লাউয়াছড়া বনে ৪০ কেজি ওজনের অজগর সাপ অবমুক্ত

  • আপডেট টাইম: 01-04-2026 ইং
  • 29735 বার পঠিত
লাউয়াছড়া বনে ৪০ কেজি ওজনের অজগর সাপ অবমুক্ত

মৌলভীবাজারের কমলগঞ্জে একটি বাড়ি থেকে মঙ্গলবার (৩১ মার্চ) রাত ৯টায় প্রায় ৪০ কেজি ওজনের বিশাল আকৃতির একটি অজগর সাপ অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। উদ্ধারের পরে রাতেই সাপটিকে  বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ এবং ক্রিয়েটিভ কনজারভেশন অ্যালাউন্সের রেসকিউ টিমের সদস্যদের সহযোগিতায় লাউয়াছড়া জাতীয় উদ্যানের গহীন অরণ্যে অবমুক্ত করা হয়।

​বন বিভাগ জানায়, ক্রিয়েটিভ কনজারভেশন অ্যালাউন্সের রেসকিউ টিমের সদস্যরা মঙ্গলবার রাত ৯টায় কমলগঞ্জ সদর ইউনিয়নের মিজান মিয়ার বাড়ি থেকে আনুমানিক ৪০ কেজি ওজনের বিশাল অজগর সাপটি অক্ষত অবস্থায় উদ্ধার করে। বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের মৌলভীবাজার রেঞ্জ কর্মকর্তার নির্দেশনায় সাপটি রাতেই লাউয়াছড়া জাতীয় উদ্যানে ক্রিয়েটিভ কনজারভেশন অ্যালাউন্সের রেসকিউ টিমের সদস্য চঞ্চল গোয়ালা, সামদেও পাশী ও মুক্তাদির রহমান,বনবিভাগ এবং থানা পুলিশের একটি দল উপস্থিতিতে অবমুক্ত করা হয়।

বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের মৌলভীবাজার রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ কাজ্বী নাজমুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, অজগর সাপটি অক্ষত অবস্থায় উদ্ধার করে রাতেই অবমুক্ত করা হয়েছে। 


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪