| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চরমোনাই ঘাটে লঞ্চডুবি

  • আপডেট টাইম: 01-04-2026 ইং
  • 29956 বার পঠিত
চরমোনাই ঘাটে লঞ্চডুবি

বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের ঘাটে নোঙর করা একটি লঞ্চ ডুবে গেছে। বুধবার (১ এপ্রিল) দুপুরে বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ডুবে যাওয়া এমভি মানিক-৪ লঞ্চটি মঙ্গলবার (৩১ মার্চ) রাতে চরমোনাই মাহফিলের উদ্দেশে মুন্সিগঞ্জ থেকে ছেড়ে আসে। লঞ্চটি ভোররাতে যাত্রী নামিয়ে দিয়ে ঘাটে অবস্থান করছিল। ভাটার কারণে পানি কমে গেলে লঞ্চের পেছনের দিকটা ডেবে গিয়ে দুপুরের দিকে লঞ্চটি ডুবে যায়। তবে এ সময় কেউ ভেতরে না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে লঞ্চের ভেতরে রাখা মুসল্লিদের বেশ কিছু মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।

লঞ্চ সংশ্লিষ্টদের ধারণা, লঞ্চটি যথাযথভাবে মজবুত করে বেঁধে রাখা হয়নি। ফলে পানি কমে যাওয়ার সঙ্গে সঙ্গে ভারসাম্য হারিয়ে এটি ডুবে যেতে পারে। এ ঘটনায় লঞ্চে থাকা মুসল্লিদের কিছু মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।

উল্লেখ, বুধবার দুপুরে উদ্বোধনী বয়ানের মধ্য দিয়ে চরমোনাইয়ের তিনদিনব্যাপী বার্ষিক মাহফিল শুরু হয়েছে।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪