| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিশ্ব অটিজম দিবস আজ

  • আপডেট টাইম: 02-04-2026 ইং
  • 29326 বার পঠিত
বিশ্ব অটিজম দিবস আজ

বিশ্ব অটিজম দিবস আজ। বৃহস্পতিবার ( এপ্রিল) “অটিজম মানবতা প্রতিটি জীবনেরই মূল্য আছেপ্রতিপাদ্যে পালিত হচ্ছে ১৯তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস।

অটিজম বিষয়ে সামাজিক সচেতনতা বৃদ্ধি, অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন ব্যক্তিদের অধিকার প্রতিষ্ঠা এবং স্নায়ুবৈচিত্র্যের অগ্রগতির মাধ্যমে জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হচ্ছে।

 দিবসটির মূল লক্ষ্য অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা বাড়ানো এবং অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন শিশু প্রাপ্তবয়স্কদের জন্য একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ে তোলা। উপলক্ষে সমাজকল্যাণ মন্ত্রণালয়সহ সরকারের বিভিন্ন মন্ত্রণালয় সামাজিক সংগঠন নানা সচেতনতামূলক কর্মসূচি আয়োজন করেছে।

 জাতিসংঘ সাধারণ পরিষদ ২০০৭ সালে অটিজমে আক্রান্ত শিশু প্রাপ্তবয়স্কদের জীবনমান উন্নয়নের গুরুত্ব তুলে ধরতে এপ্রিলকেবিশ্ব অটিজম সচেতনতা দিবসহিসেবে ঘোষণা করে। এরপর থেকে প্রতি বছর দিবসটি পালিত হয়ে আসছে।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪