| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পাবনার ঈশ্বরদীতে ছাত্রদল নেতাকে গুলি করে হত্যা

  • আপডেট টাইম: 03-04-2026 ইং
  • 28715 বার পঠিত
পাবনার ঈশ্বরদীতে ছাত্রদল নেতাকে গুলি করে হত্যা

ঈশ্বরদীতে সন্ত্রাসী হামলায় ইমরান হোসেন সোহাগ (২২) নামে এক ছাত্রদল নেতা নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২ এপ্রিল) দিনগত রাত সাড়ে ১০টার দিকে পৌর শহরের সাঁড়া গোপালপুর উচ্চ বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

ইমরান হোসেন সোহাগ উপজেলার পাকশী ইউনিয়নের বাঘইল মন্নবীপাড়া গ্রামের এনামুল হকের ছেলে।

ইমরান হোসেন সোহাগ উপজেলা ছাত্রদলের প্রস্তাবিত কমিটির আহবায়ক ও জিয়া সাইবার ফোর্সের উপজেলা শাখার সদস্যসচিব ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে সোহাগ তার সহকর্মীদের সঙ্গে সাঁড়া গোপালপুর স্কুলের পাশের একটি চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছিলেন। এ সময় হঠাৎ একদল সন্ত্রাসী সেখানে হামলা চালিয়ে গুলি ছোড়ে। পরে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

একপর্যায়ে হামলাকারীরা সোহাগকে লক্ষ্য করে গুলি চালায় এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। তার মাথার একটি অংশ ছিন্নভিন্ন হয়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। ঘটনাস্থল থেকে গুলির খোসা উদ্ধার করা হয়েছে।

তিনি জানান, সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে। কারা কী কারণে তাকে হত্যা করেছে বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪