| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মেহেরপুরে সাড়ে ৪ হাজার লিটার ডিজেল জব্দ, লরি আটক

  • আপডেট টাইম: 03-04-2026 ইং
  • 28638 বার পঠিত
মেহেরপুরে সাড়ে ৪ হাজার লিটার ডিজেল জব্দ, লরি আটক

মেহেরপুরের গাংনী উপজেলায় অবৈধভাবে জ্বালানি তেল নামানোর সময় একটি লরি থেকে প্রায় সাড়ে চার হাজার লিটার ডিজেল জব্দ করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে উপজেলার সাহেবনগর বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, খুলনা ডিপো থেকে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার গোয়াল গ্রামে পৌঁছানোর উদ্দেশ্যে একটি লরি ডিজেল বহন করছিল। তবে নির্ধারিত গন্তব্যে না গিয়ে লরিটি গাংনীর সাহেবনগর বাজারে অবস্থান নেয়। সেখানে রিপন নামে এক সার ও কীটনাশক ব্যবসায়ীর দোকানে অবৈধভাবে তেল খালাস করা হচ্ছিল।

গোপন সংবাদের ভিত্তিতে গাংনী থানা পুলিশ ঘটনাস্থলে অভিযান চালায়। এ সময় সংশ্লিষ্টদের কাছে তেলের বৈধ কাগজপত্র চাওয়া হলে তারা তা দেখাতে ব্যর্থ হয়। পরে ঘটনাস্থল থেকে তেলবোঝাই লরিটি জব্দ করে থানায় নিয়ে যাওয়া হয়।

গাংনী থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল করিম জানান, জব্দকৃত তেলের কাগজপত্র যাচাই-বাছাই শেষে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪