| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মাগুরায় হামে আক্রান্ত শিশুদের জন্য বিশেষ কেবিন চালু

  • আপডেট টাইম: 03-04-2026 ইং
  • 28557 বার পঠিত
মাগুরায় হামে আক্রান্ত শিশুদের জন্য বিশেষ কেবিন চালু

মাগুরা সদর হাসপাতাল ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের বিশেষ কেবিনে হামে আক্রান্ত শিশুদের চিকিৎসা শুরু হয়েছে। এই কেবিনে রোগীদের সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) সরেজমিনে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে জানা যায়, হামে আক্রান্ত ছয়জন শিশু সেখানে ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছে।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, জেলায় এখন পর্যন্ত মোট ১১ জন হামে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। মহম্মদপুর ও শালিখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুইজন করে এবং শ্রীপুরে একজন চিকিৎসাধীন রয়েছে।

মাগুরার সিভিল সার্জন ডা. শামীম কবির জানিয়েছেন, সরকারি নির্দেশনা অনুযায়ী বিশেষ কেবিন চালু করা হয়েছে। তিনি বলেন, আক্রান্ত শিশুরা চিকিৎসা নিচ্ছে এবং বেশিরভাগই সুস্থতার পথে রয়েছে। বিশেষজ্ঞ চিকিৎসক ও প্রশিক্ষিত নার্সরা নিয়মিত সেবা দিচ্ছেন। আমি নিজেও হাসপাতালে গিয়ে রোগীদের খোঁজখবর নিয়েছি এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়েছি।

রোগীদের স্বজনরা জানান, সদর হাসপাতালে হামের চিকিৎসা সন্তোষজনক, শিশুরা ভালো মানের চিকিৎসা পাচ্ছে এবং ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪