| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চাচার লাঠির আঘাতে ভাতিজার মৃত্যু

  • আপডেট টাইম: 03-04-2026 ইং
  • 28335 বার পঠিত
চাচার লাঠির আঘাতে ভাতিজার মৃত্যু

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে উপজেলার পূর্ব ফকিরপাড়া গ্রামে নিজ বাড়িতে চাচার লাঠির আঘাতে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার (৩ এপ্রিল) সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রফিকুল ইসলামের ছেলে ভাতিজা আখতারুজ্জামানের (২৮) মৃত্যু হলে পুলিশ বাড়ি থেকে গ্রেফতার করে চাচাকে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,ভাতিজা আখতারুজ্জামানের সাথে চাচা মতিন ও মনিরুজ্জামানের জমি নিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছে। এর জের ধরে বৃহস্পতিবার বিবাদ লাগলে মতিন দলবলসহ লাঠি নিয়ে ভাতিজার উপর হামলা চালালে চাচার লাঠির আঘাতে ভাতিজা আখতারুজ্জামান গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থান শুক্রবার সকালে ভাতিজার মৃত্যু হয়। 

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রমজান আলী বলেন, ঘটনার সঙ্গে জড়িত মতিনকে স্থানীয়রা আটক করে পুলিশে সোপর্দ করে এবং নিহতের পরিবারের পক্ষ থেকে হাতীবান্ধা থানায় হত্যা মামলা দায়ের করা হয়। অন্যান্য অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪