| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পিরোজপুরে মুখোমুখি বাস সংঘর্ষে আহত ৬

  • আপডেট টাইম: 04-04-2026 ইং
  • 26702 বার পঠিত
পিরোজপুরে মুখোমুখি বাস সংঘর্ষে আহত ৬

পিরোজপুর-বরিশাল মহাসড়কের রানীপুর এলাকায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৬ জন আহত হয়েছেন। শনিবার (৪ এপ্রিল) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, ঢাকা থেকে ভান্ডারিয়াগামী ‘পালকি পরিবহন’ এবং চরমোনাইয়ের মাহফিল থেকে ফেরত আসা ‘মোল্লা ট্রাভেলস’ নামের দুটি বাসের মধ্যে এ সংঘর্ষ হয়। সংঘর্ষের পর মোল্লা ট্রাভেলস বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা দেয়।

মোল্লা ট্রাভেলসে থাকা যাত্রীরা অভিযোগ করেন, বিপরীত দিক থেকে আসা পালকি পরিবহনের অতিরিক্ত গতির কারণেই দুর্ঘটনাটি ঘটেছে।

পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদ হাসান জানান, এ ঘটনায় কোনো প্রাণহানি হয়নি। তবে উভয় বাসের কয়েকজন যাত্রী আহত হয়েছেন। আহতদের দ্রুত উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪