| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কেরানীগঞ্জে লাইটার কারখানায় আগুন, মৃতের সংখ্যা বেড়ে ৫

  • আপডেট টাইম: 04-04-2026 ইং
  • 26690 বার পঠিত
কেরানীগঞ্জে লাইটার কারখানায় আগুন, মৃতের সংখ্যা বেড়ে ৫

কেরানীগঞ্জে একটি গ্যাস লাইটার তৈরির টিনশেড কারখানায় আগুনে পাঁচ জনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। শনিবার (৪ এপ্রিল) দুপুরে কেরানীগঞ্জের কদমতলী গোল চত্বর এলাকায় অবস্থিত ওই কারখানায় আগুনের সূত্রপাত হয়।

 শনিবার (৪ এপ্রিল) দুপুরে কদমতলী গোলচত্বর এলাকায় এ আগুন লাগে।

ফায়ার সার্ভিস কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন বলেন, আগুনে ৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। দুপুর ১টা ১১ মিনিটে আগুন লাগার খবর পাওয়া যায়। খবর পেয়ে মাত্র ৫ মিনিটের মধ্যে, অর্থাৎ ১টা ১৬ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের সদস্যরা।

আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের মোট ৭টি ইউনিট একযোগে কাজ করে ২ টা ৩০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয়রা জানান, কারখানাটি টিনশেড হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।

স্থানীয় ব্যবসায়ী এনায়েত হোসেন চৌধুরী বলেন, ‘আগুন লাগার পরপরই আমরা আশপাশের অন্তত ৫০টি বাড়িতে পানি সংগ্রহের চেষ্টা করি, কিন্তু কোথাও পর্যাপ্ত পানি পাওয়া যায়নি।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল আলম বলেন, আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। নিহতদের নাম-পরিচয়ও জানা যায়নি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪