| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আজ থেকে শুরু হামের বিশেষ টিকাদান কর্মসূচি

  • আপডেট টাইম: 05-04-2026 ইং
  • 26377 বার পঠিত
আজ থেকে শুরু হামের বিশেষ টিকাদান কর্মসূচি

হামের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে আজ থেকে দেশের ৩০টি উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকায় বিশেষ টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। এ কর্মসূচির আওতায় ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী সব শিশুকে হামের টিকা দেওয়া হবে। আগে টিকা নেওয়া থাকলেও এই ক্যাম্পেইনে আবারও টিকা নিতে পারবে শিশুরা।

শনিবার স্বাস্থ্য মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন এ তথ্য জানান। তিনি বলেন, যেসব শিশু অসুস্থ রয়েছে তাদের এই মুহূর্তে হামের টিকা দেওয়া হবে না। তবে হামে আক্রান্ত শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

মন্ত্রী জানান, প্রাথমিকভাবে সারা দেশে একযোগে এই কার্যক্রম শুরু না করে ১৮টি জেলার ৩০টি উপজেলায় টিকাদান কার্যক্রম চালানো হচ্ছে। এসব এলাকাকে উচ্চ ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে, যেখানে হামের সংক্রমণ তুলনামূলক বেশি।

তিনি আরও বলেন, “৩০টি উপজেলায় কার্যক্রম শুরু করা মানে আমাদের উদ্যোগ এখানেই শেষ নয়। যেহেতু এসব এলাকায় সংক্রমণ বেশি, তাই আগে সেগুলো নিয়ন্ত্রণে আনা হবে। এরপর পর্যায়ক্রমে দেশের অন্যান্য এলাকাতেও কার্যক্রম সম্প্রসারণ করা হবে। কোনো কার্যক্রমই থেমে থাকবে না।”

স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এই বিশেষ টিকাদান কর্মসূচির মাধ্যমে হামের সংক্রমণ কমিয়ে আনা এবং শিশুদের সুরক্ষা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪