| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাজশাহীতে হামের উপসর্গে ৫ শিশুর মৃত্যু

  • আপডেট টাইম: 05-04-2026 ইং
  • 26121 বার পঠিত
রাজশাহীতে হামের উপসর্গে ৫ শিশুর মৃত্যু

রাজশাহীতে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে দুইজন মারা গেছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল-এ এবং তিনজন বেসরকারি সিডিএম হাসপাতালে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, শনিবার দুপুর ১২টা থেকে রোববার দুপুর ১২টা পর্যন্ত সময়ে রামেক হাসপাতালে ছয় ও সাত মাস বয়সী দুই শিশুর মৃত্যু হয়। তাদের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলায়। হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কে বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন।

একই সময়ে নতুন করে আরও ১৪ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। বর্তমানে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছে ১২৫ জন শিশু। চিকিৎসা শেষে বাড়ি ফিরেছে ৩৬ জন। চলতি বছরের ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত এই হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ৩৯১ জন রোগী ভর্তি হয়েছে এবং মারা গেছে ৪০ জন।

অন্যদিকে, রাজশাহীর সিডিএম হাসপাতালে শনিবার দিবাগত রাতে দুইজন এবং রোববার সকালে আরও একজন শিশুর মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে দুইজনের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ এবং একজনের বাড়ি নাটোর জেলায়।

সিডিএম হাসপাতালের জেনারেল ম্যানেজার তারেক আজিজ জানান, হামের উপসর্গ নিয়ে তিন শিশুর মৃত্যু হয়েছে এবং পরিস্থিতি উদ্বেগজনক।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হামের প্রকোপ রোধে দ্রুত টিকাদান কর্মসূচি জোরদার করা এবং অভিভাবকদের সচেতনতা বাড়ানো জরুরি।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪