| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

লক্ষ্মীপুরে পুলিশের সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্রদের সংঘর্ষ, আহত ৮

  • আপডেট টাইম: 05-04-2026 ইং
  • 26039 বার পঠিত
লক্ষ্মীপুরে পুলিশের সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্রদের সংঘর্ষ, আহত ৮

লক্ষ্মীপুর শহরে পুলিশের সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের সংঘর্ষে অন্তত ৮ জন আহত হয়েছেন। এতে সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ওয়াহিদ পারভেজও আহত হয়েছেন। আহতদের মধ্যে ওসির বাইরে অন্যদের নাম-পরিচয় জানা যায়নি। তবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক সাইফুল ইসলাম মুরাদসহ কয়েকজনকে আটক করা হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

রোববার (৫ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।

শহরের চকবাজার মসজিদের সামনে, যেখানে একই সময়ে ১৪৪ ধারা ভঙ্গ করে বৈষম্যবিরোধী ছাত্রদের প্রতিবাদ মিছিল এবং ছাত্রদলের “জুলাই ফাইটার্স” ব্যানারে সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সংঘর্ষের কারণে চকবাজারসহ আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় এবং ব্যবসায়ীরা আতঙ্কে দোকানপাট বন্ধ করে দেন।

পুলিশ জানিয়েছে, শনিবার রাতে হাসপাতাল রোডে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন লক্ষ্মীপুর শাখার কর্মী হাবিবুর রহমান ফাহিম ও জেলা ছাত্রদলের প্রচার সম্পাদক আকবর হোসেন মুন্নার মধ্যে কথাকাটাকাটি হয়, যা সংঘর্ষে রূপ নেয়। এর প্রতিবাদে রবিবার বিকেলে মিছিল ও সমাবেশের ডাক দেওয়া হয়।

পৌর শহরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্যাথোয়াইপ্রু মারমা বিকেল সাড়ে ৪টা থেকে ১৪৪ ধারা জারি করেন। অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী জানান, দুই পক্ষকে দুই দিকে সরিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪