| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নড়াইলে বীর মুক্তিযোদ্ধাকে কুপিয়ে জখম

  • আপডেট টাইম: 06-04-2026 ইং
  • 24191 বার পঠিত
নড়াইলে বীর মুক্তিযোদ্ধাকে কুপিয়ে জখম

নড়াইলের কালিয়া উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে কৃষ্ণপদ আর্চয্য (৭৩) নামের এক বীর মুক্তিযোদ্ধাকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে স্থানীয় তিন ব্যক্তির বিরুদ্ধে।

রোববার (৫ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে কালিয়া উপজেলার ছোট কালিয়া গ্রামের সাইদের দোকানের সামনে এ ঘটনা ঘটে।

আহত কৃষ্ণপদ আর্চয্য একই গ্রামের মৃত সন্তোষ আর্চয্যের ছেলে। অভিযুক্তরা হলেন— আশিকুর রহমান সুমন (৪০), আকিবুর রহমান মিলন (৩৭), এবং মাহিদুল শেখ (৩৫)। তারা সবাই ওই গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার রাতে কালিয়া বাজার থেকে বাড়ি ফেরার পথে সাইদের দোকানের সামনে পৌঁছালে পূর্বপরিকল্পিতভাবে অভিযুক্তরা কৃষ্ণপদের ওপর অতর্কিত হামলা চালায়। তারা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে এবং মারধর করে গুরুতর আহত করে।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কৃষ্ণপদ আর্চয্য জানান, মনশা মন্দিরের জমি ও তার পৈতৃক সম্পত্তি নিয়ে প্রতিবেশীদের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ ও মামলা চলছিল। এরই জেরে তাকে হত্যার উদ্দেশ্যে হামলা করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন। তিনি এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন।

এ বিষয়ে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি।

কালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইদ্রিস আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪