| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

লামা স্বাস্থ্য কমপ্লেক্সে আউটসোর্সিং কর্মীদের বেতন বকেয়া, দুর্ভোগ চরমে

  • আপডেট টাইম: 06-04-2026 ইং
  • 23824 বার পঠিত
লামা স্বাস্থ্য কমপ্লেক্সে আউটসোর্সিং কর্মীদের বেতন বকেয়া, দুর্ভোগ চরমে

বান্দরবান প্রতিনিধি:

বান্দরবানের লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আউটসোর্সিংয়ের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত স্বাস্থ্যকর্মীরা প্রায় এক বছর ধরে বেতন না পাওয়ায় মানবেতর জীবনযাপন করছেন। পরিবার-পরিজন নিয়ে চরম আর্থিক সংকটে দিন কাটাচ্ছেন তারা।

ভুক্তভোগীরা জানান, দীর্ঘদিন ধরে বেতন না পাওয়ায় নিত্যপ্রয়োজনীয় খরচ মেটানো কঠিন হয়ে পড়েছে। বারবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হলেও এখনো কোনো কার্যকর সমাধান মেলেনি। এতে শুধু কর্মীদের জীবনযাত্রাই নয়, স্বাস্থ্যসেবার মানেও নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তা প্রহরী থুইছাপ্রু মার্মা বলেন, “দীর্ঘদিন ধরে বেতন না পাওয়ায় আমরা চরম কষ্টে দিন কাটাচ্ছি।”

ওয়ার্ল্ড সিকিউরিটি লিমিটেডের প্রতিনিধি রুবেল চাকমা জানান, “বেতন পরিশোধের দায়িত্ব সিভিল সার্জনের। আমাদের কাজ শুধু জনবল সরবরাহ করা।”

অন্যদিকে, বান্দরবান পার্বত্য জেলার সিভিল সার্জন ডা. মোহাম্মদ শাহীন হোসাইন চৌধুরী বলেন, “আউটসোর্সিং কর্মীদের ৬ মাসের জন্য নিয়োগ দেওয়া হয়েছিল। চুক্তি নবায়ন না হওয়ায় তারা বেতন পাচ্ছেন না।”

ভুক্তভোগী কর্মীরা দ্রুত বকেয়া বেতন পরিশোধ এবং কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪