| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

এলএনজি নিয়ে জাহাজ চট্ট বন্দরের পথে

  • আপডেট টাইম: 07-04-2026 ইং
  • 23041 বার পঠিত
এলএনজি নিয়ে জাহাজ চট্ট বন্দরের পথে

মালয়েশিয়া থেকে পরিশোধিত অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে বুধবার (৮ এপ্রিল) এমটি সেন্ট্রাল স্টার জাহাজটি পৌঁছানোর কথা রয়েছে। বাংলাদেশ সময় সোমবার (৬ এপ্রিল) দিবাগত রাতে আন্দামান সাগরে জাহাজটির অবস্থান জানা গেছে। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) জানিয়েছে, জাহাজটিতে প্রায় ২৬ হাজার টন পরিশোধিত অকটেন রয়েছে। গত ৩ এপ্রিল মার্শাল আইসল্যান্ডের পতাকাবাহী জাহাজ মালয়েশিয়া থেকে রওনা দেয়।

বন্দর কতৃপক্ষ জানিয়েছে, স্থানীয় এজেন্ট ইন্টারপোর্ট নাইজেরিয়া থেকে ‘কুল ভয়েজার’ জাহাজটিতে এলএনজি এবং স্থানীয় এজেন্ট ইউনাইটেড শিপিং চীন থেকে জার্নি জাহাজটিতে এলপিজি নিয়ে এসেছে।  খালাস শেষে দুটি জাহাজেরই আগামী বুধবার চট্টগ্রাম বন্দর ত্যাগ করার কথা রয়েছে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম জানিতেছেন, এলপিজি ও এলএনজি নিয়ে দুটি জাহাজ চট্টগ্রাম বন্দরের জলসীমায় রয়েছে। এদিকে চারটি জাহাজ থেকে জ্বালানি খালাস চলছে। ৩১ মার্চ ভারত থেকে এলপিজি নিয়ে আসা ‘গ্যাস চ্যালেঞ্জার’ জাহাজ থেকে এলপিজি খালাস করা হচ্ছে ভাটিয়ারিতে। ৩ এপ্রিল মালয়েশিয়া থেকে ‘শ্যান গ্যাং ফা শিয়ান’ জাহাজটি ডিজেল নিয়ে এসেছে। 


এফ এ / আয়না টিভি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪