| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সিসা কারখানা গুঁড়িয়ে দিলেন ভ্রাম্যমাণ আদালত

  • আপডেট টাইম: 07-04-2026 ইং
  • 22712 বার পঠিত
সিসা কারখানা গুঁড়িয়ে দিলেন ভ্রাম্যমাণ আদালত

 ভ্রাম্যমাণ আদালত শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় অবৈধভাবে পরিচালিত একটি সিসা উৎপাদনকারী কারখানা গুঁড়িয়ে দিয়েছেন। মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে উপজেলার মহিষকান্দি এলাকায় কয়েক ঘণ্টাব্যাপী অভিযান চালিয়ে কারখানাটি সম্পূর্ণ ধ্বংস করেন ভেদরগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক কে.এম রাফসান রাব্বি। 

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মহিষকান্দি এলাজায় সুমন দালাল নামে এক ব্যক্তি দীর্ঘদিন অবৈধভাবে পুরাতন ব্যাটারি সংগ্রহ করে তা পুড়িয়ে সিসা বের করে বিভিন্ন প্রতিষ্ঠানে বিক্রি করতেন। কারখানাটির কারণে এলাকায় মারাত্মক পরিবেশ দূষণ ছড়িয়ে পড়ে এবং বিষক্রিয়ায় গবাদিপশুর মৃত্যুর অভিযোগ ওঠে। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে এর আগে কারখানাটি অভিযান চালিয়ে বন্ধ করে জরিমানাও করা হয়েছিল। তবে কারখানা কর্তৃপক্ষ প্রশাসনের নির্দেশনা অমান্য করে রাতের আঁধারে এ কার্যক্রম চালু রাখলে মঙ্গলবার পুনরায় অভিযান চালিয়ে এক্সকাভেটরের মাধ্যমে কারখানাটি গুঁড়িয়ে দেওয়া হয়।

সিসাদূষণ পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি উল্লেখ করে পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রাসেল নোমান বলেন,এটি কৃষি ও প্রাণিসম্পদের ওপর বিরূপ প্রভাব ফেলে। পূর্বে নিষেধাজ্ঞা জারি করার পরেও কারখানাটি গোপনে কার্যক্রম চালিয়ে যাওয়ায় কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে।

ভেদরগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক কে.এম রাফসান রাব্বি বলেন,কারখানাটিতে কোনো ধরনের লাইসেন্স ছাড়াই অবৈধভাবে ব্যাটারি পুড়িয়ে সিসা উৎপাদন করছিলো যা পরিবেশের জন্য অত্যন্ত ক্ষতিকর। অভিযানে কারখানাটি গুঁড়িয়ে দেওয়া হয়েছে এবং ভূমির মালিকের বিরুদ্ধে নিয়মিত মামলা হবে বলেও জানিয়েছেন তিনি।



এফ এ / আয়না টিভি  

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪