| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মিয়ানমারে সিমেন্ট পাচারকালে গ্রেফতার ৪

  • আপডেট টাইম: 08-04-2026 ইং
  • 22067 বার পঠিত
মিয়ানমারে সিমেন্ট পাচারকালে গ্রেফতার ৪

মিয়ানমারে সিমেন্ট পাচারের সময় চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর এলাকা থেকে বিপুল পরিমাণ সিমেন্টসহ ৪ জন পাচারকারীকে গ্রেফতার করেছে কোস্ট গার্ড। মঙ্গলবার (৭ এপ্রিল) গভীর রাতে পরিচালিত এক বিশেষ অভিযানে তাদের গ্রেফতার করা হয়।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গা চট্টগ্রামের বহির্নোঙর সমুদ্র এলাকায় অভিযান চালালে একটি কার্গো বোট থেকে ফিশিং বোটে অবৈধভাবে সিমেন্ট স্থানান্তরের সময় ৪ জন পাচারকারীকে আটক করা হয়। এ সময় ৫৫০ বস্তা সিমেন্ট জব্দ করা হয় যার বাজার মুল্য ২ লাখ ৭৫ হাজার টাকা। 

শুল্ক-কর ফাঁকি দিয়ে এসব সিমেন্ট মিয়ানমারে পাচারের ঘটনায় জব্দ করা সিমেন্ট, সংশ্লিষ্ট ফিশিং বোট ও কার্গো বোট এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।


এফ এ / আয়না টিভি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪