| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গুরুদাসপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু, আহত ২

  • আপডেট টাইম: 08-04-2026 ইং
  • 21848 বার পঠিত
গুরুদাসপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু, আহত ২

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি : নাটোরের গুরুদাসপুরে সড়ক দুর্ঘটনায় নাহিদুল ইসলাম (২২) নামের এক যুবকের  মৃত্যু হয়েছে। এসময় আরো দুইজন গুরুতর আহত হয়েছে। 

বুধবার (৮ এপ্রিল) বেলা সাড়ে তিনটার দিকে উপজেলার বিয়াঘাট ইউনিয়নের তিন দোকান নামকস্থানে ঘটে এই ঘটনা। 

স্থানীয়রা জানায়, বুধবার বেলা সাড়ে তিনটার দিকে মোটরসাইকেল যোগে তিন বন্ধু গুরুদাসপুরের দিকে যাচ্ছিলেন। পথে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বাবলা গাছের সঙ্গে ধাক্কা লেগে তিনবন্ধুই গুরুতর জখম হয়। পরে এলাকাবাসী গুরুতর জখম অবস্থায় তাদের গুরুদাসপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে নাহিদুল ইসলামকে মৃত ঘোষণা করেন। বাকি দুই বন্ধু চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেছে।

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনজুরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪