বাংলাদেশ শিল্পকলা একাডেমি চৈত্রসংক্রান্তি ও বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনে ৫ দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান ও বৈশাখী মেলার আয়োজন করেছে। সবার জন্য উন্মুক্ত করা হয়েছে সংস্কৃতি মন্ত্রণালয়ের সহযোগিতায় আয়োজিত এ সাংস্কৃতিক অনুষ্ঠান ও বৈশাখী মেলা। অনুষ্ঠানের উদ্বোধন করা হবে ঐতিহ্যবাহী লাঠি খেলা, লাটিম খেলা ও ঘুড়ি উড়ানো মধ্য দিয়ে।
এছাড়াও অনুষ্ঠানের বিভিন্ন কর্মসূচির মধ্যে জারিগান, পটের গান, বাউল গান, পুঁথি পাঠ, কবিগান, গাজির গান, গম্ভীরা, জালালগীতি, ভাওয়াইয়া, বাউল গান, নৃত্য, ছাড়াও বাংলাদেশ শিল্পকলা একাডেমির কণ্ঠশিল্পী, যন্ত্রশিল্পী ও নৃত্যশিল্পীদের পরিবেশনার পাশাপাশি তারকা শিল্পীদের পরিবেশনা ও ব্যান্ড সংগীত, ভিন্ন জাতিগোষ্ঠীর সংগীত, নৃত্য ও সাংস্কৃতিক পরিবেশনা। এছাড়াও থাকবে জাসাস এর সাংস্কৃতিক পরিবেশনা ।
রহিম বাদশা রূপবান কন্যা,পুতুলনাট্য পরিবেশনা বাছেরের বিয়ে এবং শিল্পকলা একাডেমির উদ্যোগে থাকছে অ্যাক্রোব্যাটিক প্রদর্শনী ও চলচ্চিত্র প্রদর্শনীর পাশাপাশি বাংলাদেশের লোকশিল্প প্রদর্শনী ও লোকশিল্প কর্মশালাও অনুষ্ঠিত হবে।
এফএ / আয়না টিভি