৩ মাস বয়সি শিশুকে গলায় গামছা পেঁচিয়ে হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে মা আরিফা বেগম (২১)। নড়াইল সদর আমলি আদালতের বিচারক মো. মারুফ হাসান গতকাল বৃহস্পতিবার (৯ এপ্রিল) সন্ধ্যায় তার স্বীকারোক্তিমূলক জবানবন্দি লিপিবদ্ধ করে তাকে নড়াইল জেলা কেন্দ্রীয় কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।
নড়াইল উপজেলার রামেশ্বরপুর গ্রামের কুয়েত প্রবাসী চাঁন মানিক মোল্যা দেড় বছর আগে আলুকদিয়া গ্রামের মো. খায়রুল বিশ্বাসের মেয়ে আরিফাএ সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। নিহত শিশু তাবাসসুম প্রবাসী চাঁন মানিক মোল্যার কন্যা।
পুলিশ আরিফা বেগমের জবানবন্দির বরাত দিয়ে জানিয়েছেন,জন্মের পর থেকেই টানা তিনমাস তাবাসসুম অনেক কান্নাকাটি করায় তাকে সামলাতে গিয়ে আরিফা অসুস্থ হয়ে পড়লে সেই যন্ত্রণা থেকে থেকে মুক্তির জন্য গতকাল বৃহস্পতিবার সকাল ৬টায় শিশুটিকে কোলে নিয়ে গলায় গামছা পেচিয়ে হত্যা করে তার মা। গলায় গামছা পেঁচিয়ে শিশু তাবাসুমকে হত্যা করেছে তার মা এমন সংবাদ ছড়িয়ে পড়লে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ এবং জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয়া হয় তার মাকে।
এফএ / আয়না টিভি