| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

যোগ্যতা সম্পন্নরা কাজ করবে : দেব

  • আপডেট টাইম: 10-04-2026 ইং
  • 20096 বার পঠিত
যোগ্যতা সম্পন্নরা কাজ করবে : দেব

টলিউড পাড়ায় দীর্ঘ এক বছরের বেশি সময় ধরে চলা অচলাবস্থার অবসান ঘটতে চলেছে। অভিনেতা রাহুলের মৃত্যুর পর সংশ্লিষ্ট সংগঠনগুলো সিদ্ধান্ত নিয়েছে  টলিউডে আর কোনো শিল্পী বা পরিচালক ‘নিষিদ্ধ’ থাকছেন না। ‘ব্যান কালচার’ বা নিষেধাজ্ঞা তুলে নেওয়ার চূড়ান্ত সিদ্ধান্তে গত ৭ এপ্রিল এক জরুরি সাংবাদিক বৈঠকে দেব বলেন, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ৭২ ঘণ্টার সময়ের মধ্যে সমস্ত ব্যান্ড হওয়ার শিল্পী পরিচালকদের ফিরিয়ে আনবেন।

চ্যানেলে বিক্রি,ধারাবাহিক বন্ধ এবং কম সিনেমা তৈরির কারণে যে টেকনিশিয়ানরা কাজের অভাবে বাড়িতে বসে রয়েছেন তাদের কাজে ফিরিয়ে আনার জন্য ব্যান শব্দটি থেকে বেরিয়ে আসতে সবাইকে আহবান জানানোর পাশাপাশি ব্যান হওয়া শিল্পীদের প্রত্যেকে ফিরবেন জানিয়ে দেব বলেন, ‘ব্যান শব্দটাকেই আমাদের ব্যান করে দিতে হবে। যাদের যোগ্যতা আছে তারা অবশ্যই কাজ করবে। তবে যদি কেউ অনৈতিক কিছু করে সেক্ষেত্রে ভিন্ন কথা। তবে আমি এটা চাই সবাই মিলে কাজ হোক,এতেই ইন্ডাস্ট্রির উন্নতি। 



এফএ/ আয়না টিভি 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪