| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

‘মোটর নিউরন ডিজিজ’ কেড়ে নিলো আইরিশকে

  • আপডেট টাইম: 10-04-2026 ইং
  • 20096 বার পঠিত
‘মোটর নিউরন ডিজিজ’ কেড়ে নিলো আইরিশকে

আইরিশ তারকা আইরিশ মাইকেল প্যাট্রিক মারা গেছেন। বিশ্বখ্যাত সিরিজ ‘গেম অফ থ্রোনস’ খ্যাত এই তারকা মাত্র ৩৫ বছর বয়সে মঙ্গলবার (৭ এপ্রিল) উত্তর আয়ারল্যান্ডের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার স্ত্রী নাওমি শিহান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক আবেগঘন বার্তায় জানিয়েছেন বিরল স্নায়বিক রোগ ‘মোটর নিউরন ডিজিজ’ (এমএনডি)-এর সঙ্গে দীর্ঘ সংগ্রামের পর চিরবিদায় মাইকেলের।

মাইকেল বেরিক ডনডারিওনের নেতৃত্বাধীন ‘ব্রাদারহুড উইদাউট ব্যানার্স’-এর একজন সক্রিয় সদস্য হিসেবে জনপ্রিয় ফ্যান্টাসি ড্রামা সিরিজ ‘গেম অফ থ্রোনস’-এ অভিনয় করেছিলেন। চরিত্রটি খুব বড় না হলেও বলিষ্ঠ অভিনয়ের মাধ্যমে খুব অল্প সময়েই দর্শকদের মনে জায়গা করে নিয়েছিলেন তিনি।‘গেম অফ থ্রোনস’এর পাশাপাশি রূপালি পর্দায় এই অভিনেতা প্রতিভার স্বাক্ষর রেখেছেন। অস্কারজয়ী চলচ্চিত্র কেনেথ ব্রানাঘ পরিচালিত ‘বেলফাস্ট’ ছাড়াও ‘ব্লু লাইটস’ এবং ‘মাই লেফট নাট’-এর মতো জনপ্রিয় টেলিভিশন শো এবং থিয়েটার জগতে সমানভাবে উজ্জ্বল ও সক্রিয় ছিলেন তিনি।

‘মোটর নিউরন ডিজিজ’এক বিরল ও জটিল রোগ যেখানে ধীরে ধীরে শরীরের পেশি সঞ্চালন, হাঁটাচলা এবং কথা বলার শক্তি হারিয়ে একসময় শ্বাস-প্রশ্বাস নেওয়াও কষ্টসাধ্য হয়ে পড়ে। মাইকেল ২০২৩ সাল থেকে এই অবর্ণনীয় কষ্টকর রোগে ভুগছিলেন। তার অকাল প্রয়াণে বিনোদন বিশ্বে নেমে এসেছে শোকের ছায়া। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার সহকর্মী ও অগণিত অনুরাগী প্রিয় অভিনেতার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ করছেন। 



এফএ/ আয়না টিভি 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪