| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জুয়েল আইচের জন্মদিবসটিকে‘জাদু দিবস’ঘোষণা জাদুশিল্পী ঐক্য পরিষদের

  • আপডেট টাইম: 11-04-2026 ইং
  • 17611 বার পঠিত
জুয়েল আইচের জন্মদিবসটিকে‘জাদু দিবস’ঘোষণা জাদুশিল্পী ঐক্য পরিষদের

দেশের জাদুশিল্পীরা ‘জাদু দিবস’ হিসেবে ঘোষণা করেছেন প্রখ্যাত জাদুশিল্পী জুয়েল আইচের জন্মদিনটিকে। জাদুশিল্পী ঐক্য পরিষদের পক্ষ থেকে রাজধানীর এফডিসিতে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে এই বিশেষ ঘোষণাটি করা হয়। তিনি দীর্ঘদিন এ সংগঠনের প্রধান উপদেষ্টা হিসেবে কাজ করছেন।

জাদুশিল্পী ঐক্য পরিষদ সংগঠনের নেত্রীবৃন্দের দাবী , জুয়েল আইচ বাংলাদেশের এক অনন্য সম্পদ। তিনি কেবল একজন শিল্পী নন বরং তার অবদানে এই শিল্প আজ আন্তর্জাতিক পর্যায়ে স্বীকৃত। তার মতো ব্যক্তিত্বের জন্ম না হলে এই শিল্পে একুশে পদকের মতো সম্মাননা অর্জন সম্ভব হতো না উল্লেখ করে অনুষ্ঠানে জুয়েল আইচকে এই সংগঠনের পক্ষ থেকে সন্মাননা জানিয়ে তার জন্মদিনটিকে ‘জাদু দিবস’ হিসেবে ঘোষণা করা হয়। 

চির তরুণ জুয়েল আইচ সবুজ বাংলাদেশে লাল সূর্যের মতো দীপ্তি ছড়াচ্ছেন উল্লেখ করে বক্তারা বলেন,তার হাত ধরেই দেশে জাদুর এক চমৎকার পরিবেশ তৈরি হয়েছে। অনুষ্ঠানে দীর্ঘ পথচলার নানা অভিজ্ঞতার কথা তুলে ধরে জুয়েল আইচ তার প্রেরণাদায়ক বক্তব্য প্রদান করেন। 


এফএ/ আয়না টিভি 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪