| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দিনাজপুরে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ১

  • আপডেট টাইম: 11-04-2026 ইং
  • 16153 বার পঠিত
দিনাজপুরে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ১

দিনাজপুরের ঘোড়াঘাটে শনিবার (১১ এপ্রিল) সকালে  উপজেলার দামোদারপুর শৌলা ও সোনামুখী বাজারের মাঝামাঝি এলাকায় ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কে এই  দুর্ঘটনায় আহত ১০ জনের মধ্যে কয়েকজনের অবস্থা বেশ গুরুতর। 

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানানো হয়,১০ জন যাত্রী নিয়ে ময়মনসিংহ থেকে দিনাজপুরের উদ্দেশ্যে ভাড়ায়চালিত একটি মাইক্রোবাস ময়মনসিংহ থেকে দিনাজপুরের উদ্দেশ্যে রওনা দিলে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী সবজিবোঝাই একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ট্রাকটি রাস্তার পাশে উল্টে যায় এবং মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে গেলে মাইক্রোবাসের চালক ঘটনাস্থলেই নিহত হন। নিহত নাসিম (৩৫) দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার চাকাই গ্রামের সাহাব উদ্দিনের ছেলে।

আরও পড়ুন-

প্রধানমন্ত্রীর খোলা চিঠি পূর্ণিমাকে

দুর্ঘটনার খবরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মাইক্রোবাসটির ভেতর থেকে চালকসহ ১০ জনকে আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক চালক নাসিমকে মৃত ঘোষণা করেন। আহত কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পরে তাদের দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানানো হয়েছে। 

ঘোড়াঘাট থানার ওসি শহিদুল ইসলাম জানিয়েছেন, দুর্ঘটনায় মাইক্রোবাসটির চালক নিহত হয়েছেন এবং ১০ জন যাত্রী আহত হয়েছেন। নিহতের পরিবারের সদস্যদের বিষয়টি জানানো হয়েছে। দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি পুলিশ হেফাজতে রাখা হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


এফএ/ আয়না টিভি    

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪