| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জনতা পুড়িয়ে দিল ভণ্ডপীরের আস্তানা

  • আপডেট টাইম: 11-04-2026 ইং
  • 15957 বার পঠিত
জনতা পুড়িয়ে দিল ভণ্ডপীরের আস্তানা

ধর্ম বিকৃতির অভিযোগে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নে বিক্ষুব্ধ জনতা কথিত পীরের আস্তানায় ভাঙচুর ও অগ্নিসংযোগের পাশাপাশি কথিত পীর শামীম (জাহাঙ্গীর) ও তার অনুসারীদের বেধড়ক মারধর করা হয়। শনিবার (১১ এপ্রিল) দুপুর আড়াইটায় পুলিশ প্রশাসনের উপস্থিতিতে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায় ‘ভণ্ডপীর’ হিসেবে স্থানীয়ভাবে পরিচিত অভিযুক্ত শামীম রেজার বিরুদ্ধে ধর্মবিরোধী প্রচারনার অভিযোগ নিয়ে এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছিল।শামীম রেজার ইসলামবিরোধী বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে স্থানীয় এলাকাবাসীর ধর্মপ্রাণ মুসল্লিরা ক্ষিপ্ত হয়ে ওঠেন। তিনি প্রকাশ্যে পবিত্র কোরআন সম্পর্কে অবমাননাকর মন্তব্যও করেছেন, যা ধর্মপ্রাণ মুসলমানদের অনুভূতিতে আঘাত হেনেছে। শনিবার সকালে তার কর্মকাণ্ড নিয়ে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে  পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের আগেই ক্ষুব্ধ এলাকাবাসী তার আস্তানায় হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।

আরও পরুন-

ছাদ থেকে পড়ে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

মৃত জেছের আলী মাস্টারের ছেলে শামীম রেজা ঢাকায় মাস্টার্স সম্পন্ন করে দীর্ঘদিন শিক্ষকতা পেশায় যুক্ত থেকে ফিলিপনগর গ্রামে ফিরে এসে একটি আস্তানা গড়ে ধীরে ধীরে বিতর্কিত ধর্মীয় কার্যক্রম শুরু করেন। ২০২১ সালের মে মাসে ধর্মীয় অনুভূতিতে আঘাতসহ বিভিন্ন অভিযোগে তার বিরুদ্ধে দৌলতপুর থানায় মামলায় তাকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হলে দীর্ঘদিন কারাভোগের পর মুক্তি পেয়ে তিনি পুনরায় একই ধরনের কর্মকাণ্ড শুরু করেন।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানিয়েছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও দেখে ধর্মপ্রাণ মুসল্লি ও বিক্ষুব্ধ এলাকাবাসী তার আস্তানায় হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ চালায়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এমন কর্মকাণ্ডে অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।


এফএ/ আয়না টিভি      

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪